ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এআই প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দিলেন নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 442

ফরিদপুরে হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “এআই বর্তমান যুগের সবচেয়ে আলোচিত এবং দ্রুত বিকশিত প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম। যার রয়েছে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষের মতো চিন্তা করা, শেখা এবং সমস্যার সমাধান করার সক্ষমতা। স্কুলগুলোতে এই কর্মসূচি চালু হওয়ায় দক্ষ হয়ে উঠবে শিক্ষার্থীরা।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রযুক্তিতেও এগিয়ে যাবে দেশের শিক্ষার্থীরা।” এই প্রযুক্তি ভালো কাজে শিক্ষার্থীদের ব্যবহারের আহ্বান জানান তিনি।

উদ্বোধনের পর প্রশিক্ষকরা শিক্ষার্থীদের হাতে-কলমে এআই সম্পর্কে ধারণা দেন। শিক্ষার্থীরা এর আগে শুধুমাত্র এআই সম্পর্কে মুখে শুনেছিলো, কিন্তু এই কর্মশালার মাধ্যমে প্রথমবারের মতো তারা হাতে-কলমে এআই শিখতে পারলো।

একজন শিক্ষার্থী জানায়, “এর আগে শুধুমাত্র এআই সম্পর্কে মুখে শুনেছি। এবার হাতে কলমে শিখতে পেরে খুবই ভালো লাগছে। অনেক কিছু জানতে পেরেছি। নিজেরা দক্ষ হতে পারবো।”

এআই প্রকৌশলের ফাউন্ডার দেওয়ান আদনান জানান, “নতুন এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন শাখা সম্পর্কে জানার পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ শিখতে পারবে। এছাড়া বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলা, বাংলাদেশকে এআই প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

এআই প্রকৌশলের আরেক ফাউন্ডার হাসান আরিফ বলেন, “এ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে, তারা উন্নত কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারবে এবং প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এই কর্মসূচি পরিচালনা করা হবে পর্যায়ক্রমে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি ল্যাপটপ উপহার দেন।

ট্যাগস :

ফরিদপুরে এআই প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দিলেন নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫