মাইকে ঘোষণা অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার
- আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / 164
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার অভিযোগে কেন্দ্রীয় যুবদল এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেওয়া হয়। মহড়ার পরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা।
মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। জনসাধারন দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











