ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন: রমজানে সাধারণ মানুষের স্বস্তি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 276

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ফরিদপুর শহরের লাভলু সড়কে ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় উক্ত বাজার অনুষ্ঠিত হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে এই বাজার অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত উক্ত বাজার চলবে বলে জানা গেছে। এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ:

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও সংস্থার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজারের উদ্দেশ্য ও বক্তাদের বক্তব্য:

এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এই ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ যাতে কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবেন। সবার সম্মিলিত অংশগ্রহণে এ বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম চালু থাকবে। রমজানের পবিত্রতা উপলব্ধি করে মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। সাধারণ বাজারের চেয়ে কম মূল্যে জনগণ যাতে পণ্য ক্রয় করতে পারে, সে জন্যই এ বাজারের সৃষ্টি করা হয়েছে।

বাজারের সময়সূচি ও বিক্রিত পণ্য:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের এ বাজারটি প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে। এ বাজারে সর্বমোট ২৩টির মতো দোকান দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের আয়োজনে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, ডিম ৪০ টাকা, বিভিন্ন প্রকার মাছের মধ্যে ইলিশ মাছ ১২৫০ টাকা, শিং ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ টাকা, কাতল ৪০০ টাকা, লাল চিনি ১৪০ টাকা, রুই মাছ ৫৫০ টাকা, দুধ ৭৫ টাকা, আলু ৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, লাউ ৪০ টাকা পিস, টমেটো ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ২০ টাকা সহ অন্যান্য শাকসবজিও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন: রমজানে সাধারণ মানুষের স্বস্তি

আপডেট সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫