ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা: ৪ জনকে ৯ এপ্রিল হাজিরার নির্দেশ ট্রাইব্যুনালের

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 129

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় চারজনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

চিফ প্রসিকিউটরের বক্তব্য ও নিহত আবু সাঈদের পরিচয়:

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ।

 প্রসিকিউশনের অভিযোগ ও আসামিদের পরিচয়:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর এতে ইন্ধন জুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে।

 আইনি পদক্ষেপ ও প্রসিকিউশনের আবেদন:

অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

আবু সাঈদ হত্যা: ৪ জনকে ৯ এপ্রিল হাজিরার নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট সময় : ০৪:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫