ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যুব সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 233

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধে ০৮ ব্যাচের উদ্যোগে সাধারণ ছাত্রদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে প্রতিষ্ঠানটির ০৮ ব্যাচের উদ্যোগে সাধারণ ছাত্রদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের স্থান ও অংশগ্রহণকারী:

প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী আবু বকরের সভাপতিত্বে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ০৮ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ খান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিত রাইয়ান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ, মিনহাজুল আবেদীনসহ কলেজটির অন্যান্য বিভাগ ও বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি ও অভিযোগ:

যুব সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমাদের এই ক্যাম্পাসে এখন থেকে আর কোনো ধরনের রাজনীতি চলবে না। ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্রশিবিরসহ কোনো ধরনের ছাত্র সংগঠন থাকতে পারবে না। বিগত সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অনেক নির্যাতন ও জুলুম চালিয়েছে। আমরা চাই না ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর এরকম অত্যাচার ও নির্যাতন চালাক। ক্যাম্পাসে রাজনীতিমুক্ত আমরা একটি সুন্দর শিক্ষাঙ্গন ও পড়াশোনার পরিবেশ চাই। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত হোক এবং লেখাপড়ার পরিবেশ বজায় থাকুক।”

 কঠোর কর্মসূচির ঘোষণা ও হুঁশিয়ারি:

শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা এবং রেলপথ অবরোধ করার হুঁশিয়ারি দেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যুব সমাবেশ

আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫