ফরিদপুরে মর্মান্তিক অগ্নিকাণ্ড, বসতঘরে পুড়ে অঙ্গার বৃদ্ধা
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 219
ফরিদপুরের মধুখালী উপজেলায় বসতঘরে আগুন লেগে মোছা. জবেদা খাতুন (৮৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিবরণ:
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১টি বসতঘরের ৩টি কক্ষ ও ১টি রান্নাঘর পুড়ে যায়।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন পুড়ে নিহত হন।





















