কিশোরীকে ছেলের পর বাবার ধর্ষণ: ছেলে গ্রেপ্তার, পলাতক বাবা
- আপডেট সময় : ০২:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 967
বগুড়া সদরে ছেলের পর বাবা এক কিশোরীকে ধর্ষণ করেছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি ছেলে নাড়ু গোপাল (৩২)। তার বাড়ি বগুড়া সদরের মোগলিশপুর গ্রামে। নাড়ু গোপালের বাবার নাম তুলসী দাস (৬০)। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সাবান আনার জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন- দোকানে সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তার বাবা এসে ওই কিশোরীকে আবারও ধর্ষণ করেন।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ ও র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই কিশোরী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে ওই কিশোরী তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা করেন।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।





















