ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 757

মাদারীপুরের শিবচরে এক নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের মামলায় বৃহস্পতিবার রাতে শিবচর থেকে গ্রেফতার করা হয়েছে ওই মালিককে। গ্রেফতার হওয়া আপেল মাহমুদ (৪০) শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার বাসিন্দা। শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক তিনি। আপেলের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের বিবরণ ও মামলা:

পুলিশ বলছে, ভুক্তভোগী নার্স দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে কাজ করে আসছেন। এ সময়ে জোরপূর্বক ওই নার্সকে ধর্ষণ করে আপেল। বিষয়টি জানালে ভুক্তভোগীর পরিবার আপেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করে।

পুলিশের বক্তব্য:

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘ধর্ষণ মামলার আসামি আপেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।’

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫