ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 325

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের এক গ্রামে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণচেষ্টার অভিযোগ:

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে সাত বছরের মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বুধই শেখ (৬০) নামের এক বৃদ্ধ। তখন বাচ্চাটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে বুধই শেখ পালিয়ে যান।

স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য:

এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শাহীন মোল্লা জানান, বুধই শেখ একজন লম্পট প্রকৃতির লোক। তিনি এর আগেও এমন ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন। তবে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বারবার অপরাধ করে পার পেয়ে যান।

পুলিশের পদক্ষেপ:

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে বুধই শেখসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা করছে।

 এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫