ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সড়ক নিরাপত্তা: ফরিদপুরে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 214

ফরিদপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ফরিদপুর জেলা এন এসআই এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

সড়ক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা:

আলোচনা সভায় বক্তারা সড়কের নিয়ম শৃঙ্খলা মেনে পরিবহন চালানোর আহ্বান জানান। আসন্ন ঈদে দুর্ঘটনা কমাতে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালকদের বাসের গতি নিয়ন্ত্রণ রাখার ওপর জোর দেন তারা। যাতে দুর্ঘটনা কম ঘটে সেদিকে লক্ষ্য রাখতে বলেন। ইদে যাত্রীবাহী বাসের ভাড়াসমূহ সহনীয় পর্যায়ে রাখার বিষয়েও আলোচনা হয়, যাতে যাত্রীরা দুর্ভোগে না পড়েন। এ ব্যাপারে বাস মালিকদেরকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 ঝুঁকিপূর্ণ যানবাহন ও সচেতনতার আহ্বান:

বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে পুরাতন যানবাহন সাময়িক সময়ের জন্য মেরামত করে ঈদে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। ওভারলোডিং এবং ওভার স্পিডিং এর কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে। তাই এ ব্যাপারে চালকদের সচেতন থাকতে হবে। এ জন্য নিজেদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করতে হবে।

 জরুরি সেবা ও পদক্ষেপ:

কোনো ধরনের সড়ক দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যাতে দ্রুত রেসপন্স নিতে পারে সে ব্যাপারে নজর দেবার আহ্বান জানানো হয়।

ঈদে সড়ক নিরাপত্তা: ফরিদপুরে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

আপডেট সময় : ০৫:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫