ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নব্য বিএনপি নেতার তাণ্ডবে বাড়িছাড়া অর্ধশত পরিবার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 373

গিরগিটিও বোধহয় এত দ্রুত গায়ের রঙ বদলাতে পারে না, যা পেরেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মান্নান মাতুব্বর। পটপরিবর্তনের হাওয়া গায়ে লাগিয়ে রাতারাতি আওয়ামী লীগের খোলস ছেড়ে গায়ে জড়িয়েছেন বিএনপির উত্তরীয়। কিন্তু দল বদলালেও তাঁর মজ্জাগত জুলুম, অত্যাচার আর আধিপত্য বিস্তারের সেই আদিম চাবুক শৈলী বিন্দুমাত্র বদলায়নি! উল্টো নব্য এই ‘নব্য ধানের শীষ’ নেতার হুঙ্কারে এখন খোদ পরমেশ্বরদীর আদি ও ত্যাগী বিএনপি নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চাঁদা না দিলে কোপ, কথা না শুনলে বাড়িছাড়া—এমনই এক নারকীয় স্বৈরাচারের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করল স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৫টায় পরমেশ্বরদী গ্রামে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলবদলু এই নেতার পৈশাচিক কীর্তিকলাপের খতিয়ান তুলে ধরে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়।

১৭ বছর ধরে দল করেও আজ যাযাবর: সংবাদ সম্মেলনে কান্নার রোল

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তিনি জানান, বিগত ডামি নির্বাচনের পর থেকেই এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন এই মান্নান মাতুব্বর। ৫ আগস্টের পর কিছুদিন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকলেও, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নব্য বিএনপি সেজে আবার চরের মাটিতে বুক ফুলিয়ে নেমেছেন তিনি। এখন তাঁর মূল টার্গেট পরমেশ্বরদীর সাধারণ মানুষ ও মাঠের আদি বিএনপি কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরমেশ্বরদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা কান্নায় ভেঙে পড়ে বলেন, “১৭ বছর বয়স থেকে বুক দিয়ে ধানের শীষ আগলে রেখেছি বন্ধু। হাসিনার আমলে মার খেয়েছি, ঘরছাড়া হয়েছি। ভেবেছিলাম সুদিন আসবে। কিন্তু এই মান্নান মাতুব্বর এখন দলবদল করে এসে আমার বাড়িঘর লুট করছে, গবাদিপশু কেড়ে নিচ্ছে। আমরা নিজের দেশেই আজ পরবাসী!”

অনুরূপ চাবুক অভিযোগ তুলেছেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ। তিনি জানান, মান্নান মাতুব্বর তাঁর কাছে সরাসরি ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দেওয়ায় বিগত সাত মাস ধরে তিনি নিজের ভিটেমাটি ছেড়ে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছেন। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বরও যোগ করেন, মাঠের পাকা পাট কাটার ক্ষমতাটুকুও কেড়ে নিয়েছে মান্নানের ক্যাডার বাহিনী। ফলে প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট মাঠে নষ্ট হচ্ছে, যা কৃষকের পেটে লাথি মারার শামিল।

খুনির ঢাল মান্নান! নাজিম হত্যা মামলা তুলে নেওয়ার চাপ

অভিযোগের পাহাড় এখানেই শেষ নয়; ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান এক হাড়হিম করা তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, জয়পাশা গ্রামের তাঁর ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ওপর প্রতিনিয়ত পৈশাচিক চাপ সৃষ্টি করছেন মান্নান মাতুব্বর। মামলা তুলে না নিলে সপরিবারে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাক্ষীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে, যার ফলে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ মাস ধরে এলাকাছাড়া। এমনকি স্থানীয় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধন করার মতো জঘন্য অপরাধও ঘটিয়েছে মান্নানের বাহিনী। এ নিয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দিলেও অদৃশ্য কোনো এক ইশারায় প্রশাসন এখনও নির্বিকার।

ফরিদপুরে নব্য বিএনপি নেতার তাণ্ডবে বাড়িছাড়া অর্ধশত পরিবার

আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬