ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 491

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে ছাত্রলীগ নেতা মো. সজিব কাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ও অভিযোগ

ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি দল এই অভিযান চালায়। আটক হওয়া সজিব কাজী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, সজিব কাজীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে হঠাৎ করে মিছিল বের করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫