ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রী-সন্তানকে বেঁধে পৈশাচিকতা: মাদক সাহিদ গ্রেপ্তার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 621

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সাহিদ শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার প্রেক্ষাপট:

গ্রেপ্তারকৃত সাহিদ শেখ মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিদ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজে একজন মাদকাসক্ত। এর আগেও মাদকসহ আটক হয়ে তিনি কারাভোগ করেছেন। জেল থেকে বেরিয়ে তিনি পুনরায় মাদক ব্যবসা শুরু করেন।

ছেলের বইখাতা পুড়িয়ে পৈশাচিকতা:

সাহিদের ছেলে আশিক শেখ এ বছর এসএসসি পরীক্ষার্থী। বাবার এই কলঙ্কিত ব্যবসায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় আশিক ও তার মা জাহানারা বেগম সাহিদকে মাদক ব্যবসা ছাড়তে চাপ দেন। এতেই ক্ষিপ্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সাহিদ তাঁর স্ত্রী ও ছেলেকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালান। পৈশাচিকতার এক পর্যায়ে তিনি ছেলের পড়াশোনার সব বইখাতা আগুনে পুড়িয়ে দেন।

ভিডিও ভাইরাল ও গ্রেপ্তার:

গত শুক্রবার সকালে এই পৈশাচিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর প্রাণের ভয়ে আশিক ও তার মা আত্মগোপনে চলে যান এবং পরে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ অভিযানে নামে এবং সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশের বক্তব্য:

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. মাহমুদুল হাসান এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সাহিদের বিরুদ্ধে স্ত্রী ও সন্তান নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।

ফরিদপুরে স্ত্রী-সন্তানকে বেঁধে পৈশাচিকতা: মাদক সাহিদ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬