ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফ্যামিলি কার্ডের নামে গরিবের টাকা লোপাট: যুবক আটক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 376

অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে স্থানীয় জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীরা তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করেন। আটক সাইফুল ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

প্রতারণার ধরণ ও অর্থ আদায়

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম সরকারি বিশেষ সুবিধা বা ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার হতদরিদ্র মানুষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, তার মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলো সরকারি খাদ্য সহায়তা পাবে। এই আশায় বুক বেঁধে এলাকার অসহায় মানুষ তার কাছে ভিড় জমান। অভিযোগ রয়েছে, সাইফুল জনপ্রতি ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কার্ড না পাওয়ায় ভুক্তভোগীদের মনে সন্দেহের দানা বাঁধে।

হটলাইনে অভিযোগ ও গ্রেফতার

সাইফুলের অসংলগ্ন কথাবার্তায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ জানান। হটলাইন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি যাচাই করে প্রাথমিক সত্যতা পায়। এর পরেই স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

পুলিশি পদক্ষেপ

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে ফ্যামিলি কার্ডের নামে গরিবের টাকা লোপাট: যুবক আটক

আপডেট সময় : ১০:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬