ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আতঙ্কে প্রার্থী: প্রচারণায় বাধা ও খুনের হুমকির অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 688

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০২ (সালথা-নগরকান্দা) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) নির্বাচনী প্রচারণায় বাধা ও কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

হুমকি ও হামলার অভিযোগ:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল্লামা আকরাম আলী দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের দ্বারা তিনি এবং তার অনুসারীরা প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, কদমতলী এলাকার বাসিন্দা আলমগীর হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়েছে, যিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বনগ্রামের মাওলানা শোয়াইব ইসলামকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ভাইরাল কলরেকর্ড ও প্রচারণায় বাধা:

ধলা হুজুর আরও বলেন, “আমার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার অডিও ও ভিডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এছাড়া আমাদের নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা এবং প্রচারে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।”

প্রশাসনের হস্তক্ষেপ কামনা:

নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসনের কাছে জান-মালের নিরাপত্তা ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফরিদপুরে আতঙ্কে প্রার্থী: প্রচারণায় বাধা ও খুনের হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৯:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬