ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ পিস ইয়াবাসহ ফরিদপুরে যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 777

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুন্না শেখ (২০)। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গোপন তথ্যে অভিযান

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মুন্না শেখকে আটক করা হয়। আটক করার পর তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মুন্না শেখ নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে।

মামলা ও আইনি পদক্ষেপ

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ তিনি আরও জানান, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

২০০ পিস ইয়াবাসহ ফরিদপুরে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫