ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী তূর্য ও তার স্ত্রী মাদকসহ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 2312

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন আক্তার (২৬) মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের ঝিলতুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তূর্যের বিরুদ্ধে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কমান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে খালেদ মোহাম্মদ তূর্য ফরিদপুর শহরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া, শহরের ঝিলতুলি এলাকায় একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে মাদকের কারবার চালাতেন তিনি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।

মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে ফরিদপুর ক্যাম্পের যৌথ বাহিনীর একটি দল ঝিলতুলিতে খালেদ মোহাম্মদ তূর্যের বাড়িতে অভিযান চালায়। পরে তার নিজ বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে বাথরুমের ওপর থেকে তাকে খুঁজে বের করেন। তল্লাশিকালে বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, তূর্য তার স্ত্রীর সহযোগিতায় এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর খালেদ মোহাম্মদ তূর্য ও তার স্ত্রী মোছা: আইরিন বেগমকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কমান্ডার বলেন

ফরিদপুর ক্যাম্প কমান্ডার বলেন, “দেশের পরিস্থিতি রক্ষার্থে আমাদের অভিযান চলমান থাকবে। আমরা সকলের তথ্য দিয়ে সহযোগিতা কামনা করছি।”

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী তূর্য ও তার স্ত্রী মাদকসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫