ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে টোল ফাঁকি দিতে গিয়ে প্রাণ নিল ওমরাহ ফেরত ব্যবসায়ীর

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 403

ফরিদপুরের ভাঙ্গায় দুই দিন আগেই স্ত্রীসহ পবিত্র ওমরাহ হজ পালন করে দেশে ফিরেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন মৎস্য ব্যবসায়ী কামাল শেখ (৪৫)। বুধবার (১১ মার্চ) সকালে ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ধান গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রাজ্জাক শেখের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভুষি মাল ও মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

যেভাবে ঘটলো দুর্ঘটনা:

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্যবসার কাজে নিজের মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা মাছের আড়তে যাচ্ছিলেন কামাল। পথিমধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টোল ফাঁকির মহোৎসব ও নিরাপত্তাহীনতা:

স্থানীয়দের অভিযোগ, বগাইল টোল প্লাজার টোল ফাঁকি দিতে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বড় বড় বাস ও ট্রাক বেপরোয়াভাবে আন্ডারপাস দিয়ে যাতায়াত করে। ফরিদপুর জেলা পুলিশের উদাসীনতা ও টোল কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই এলাকাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক মাসে একই স্থানে দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন।

প্রশাসনের বক্তব্য:

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে টোল ফাঁকি দিতে গিয়ে প্রাণ নিল ওমরাহ ফেরত ব্যবসায়ীর

আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬