ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কলেজ কর্মচারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 658

ফরিদপুরের সালথা উপজেলায় এক কলেজ কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ার শিপন মাতুব্বরের ঘর থেকে মো. শাহজাহান মাতুব্বর (৪০) নামে ওই কলেজ কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা এবং মৃত রুহুল আমীনের ছেলে। শাহজাহান সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

কীভাবে মরদেহ উদ্ধার হলো

স্থানীয়রা জানান, তারা শিপনের ঘরের ভেতর বিছানার ওপর শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, শাহজাহানের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশের বক্তব্য

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না-কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।”

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ফরিদপুরে কলেজ কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫