ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর থেকে হুঁশিয়ারি, ইসরায়েল-ইরান সংঘাতের মদদদাতা যুক্তরাষ্ট্র: কমিউনিস্ট পার্টি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 360

ফরিদপুরে ইসরায়েলের ইরান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান।

বিক্ষোভকালে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল অবৈধভাবে ইরানের ওপর হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষ ও জেনারেলদের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবি জানান।

মার্কিন মদদপুষ্ট আগ্রাসনের অভিযোগ

বক্তারা আরও বলেন, যদিও এই যুদ্ধ বাংলাদেশ থেকে অনেক দূরে হচ্ছে, কিন্তু এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের মূল মদদদাতা। আর তাদের মদদেই ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখন তারা ইরানের ওপর হামলা শুরু করেছে।

তারা বলেন, ইসরায়েল ইরান ও ফিলিস্তিনের বহু মানুষকে হত্যা করেছে, বাড়িঘর ও স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনকে তারা কার্যত মরুভূমিতে রূপান্তর করেছে এবং এখন ইরান রাষ্ট্রকে টার্গেট করেছে।

জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান

বক্তারা অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জোর দাবি জানান এবং এই ব্যাপারে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর থেকে হুঁশিয়ারি, ইসরায়েল-ইরান সংঘাতের মদদদাতা যুক্তরাষ্ট্র: কমিউনিস্ট পার্টি

আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫