ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা: বর্হিবিভাগে সেবা বন্ধ রাখার ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 590

ফরিদপুর ডায়াবেটিস সমিতি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের জন্য নির্ধারিত লিফট ব্যবহার করা নিয়ে এক ব্যক্তিকে নামিয়ে দেওয়ায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ডায়াবেটিস হাসপাতালের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বর্হিবিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

লিফট নিয়ে বিরোধ ও হামলার ঘটনা

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতালটির নতুন ভবনে চিকিৎসক ও সেবিকাদের জন্য নির্ধারিত লিফটে করে ১১ তলা থেকে নামছিলেন রেজিস্টার ডা. এস এস তাইফুর হুসাইন। এ সময় শামীম হোসেন (২৫) নামে এক যুবক ওই লিফটে উঠতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। তবে লিফটে পর্যাপ্ত জায়গা আছে—এই যুক্তি দেখিয়ে শামীম লিফটে উঠে পড়েন।

লিফটটি ৭ তলায় পৌঁছালে সেখানে আরও অনেক চিকিৎসক থাকায় ডা. তাইফুর তাকে নেমে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে শামীম লিফট থেকে নেমে যান। পরে রাত ৮টার দিকে ডা. তাইফুর নিচে নামলে শামীম হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের প্রতিবাদ ও মামলা

মানববন্ধনে ড্যাব ফরিদপুরের সভাপতি মোস্তাফিজুর রহমান এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “হামলাকারীদের মধ্যে শামীম ও হৃদয় নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাব।”

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে হাসপাতালের পরিচালক মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে শামীম ও হৃদয়কে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা: বর্হিবিভাগে সেবা বন্ধ রাখার ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫