ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নির্বাচন ঘিরে হামলা: প্রার্থীকে কুপিয়ে জখম, ভোট স্থগিত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 891

ফরিদপুর জেলা রেন্ট-এ-কার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিখন শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) রাত ১১টার দিকে শহরের হাউজিং এস্টেট এলাকার একটি পুকুর পাড়ে হেলমেট পরা ৫-৬টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেয়। এতে লিখন শেখ মারাত্মকভাবে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার জেরে ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে, যা আজ শুক্রবার (১১ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হামলার বিবরণ ও লিখন শেখের অভিযোগ

আহত লিখন শেখের দাবি, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তার পরিবার ও সমর্থকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্বাচন স্থগিতের ঘোষণা

লিখন শেখের ওপর হামলার পরপরই ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের (রে:জি:নং ৩৭৬৪) দ্বি-বার্ষিক (২০২৫-২৭) সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার শেখ মুজাফফর আলী মুসা এবং সদস্য সচিব খায়রুল বাসার সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়ন রে:জি:নং ৩৭৬৪ দ্বি-বর্ষিক (২০২৫-২৭) ইং নির্বাচনের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।”

ফরিদপুরে নির্বাচন ঘিরে হামলা: প্রার্থীকে কুপিয়ে জখম, ভোট স্থগিত

আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫