ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 972

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ জুলাই, ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।

গ্রেপ্তার ও রাজনৈতিক পরিচয়

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার ইনামুল হাসান ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। ইনামুল ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ওই ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা কুদ্দুস মোল্যার ছেলে।

মামলার প্রেক্ষাপট ও পূর্ববর্তী গ্রেপ্তার

এলাকা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলাটি করেন বিএনপিকর্মী দিনমজুর লাভলু সর্দার। এই মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদেরও আসামি করা হয়েছিল।

এ মামলার ৬৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইনামুল হাসান গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের নিজ বাড়িতে দুপুরের খাবার খেতে এলে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই মামলার অনেক আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনেকে জামিন পেয়েছেন এবং অনেকে এখনো জেলহাজতে রয়েছেন।

পুলিশের বক্তব্য

ওসি মো. শাহ্ জালাল আলম জানান, “বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি ইনামুল হাসানকে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার (১৩ জুলাই, ২০২৫) তাকে আদালতে পাঠানো হবে।”

ফরিদপুরে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫