ফরিদপুরে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড: মেয়াদোত্তীর্ণ ওষুধসহ ধরা পড়লো নাসির
- আপডেট সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 928
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মো. নাসির উদ্দিন (৩৮) নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই, ২০২৫) বিকেলে উপজেলা পৌর সদরের থানার সামনে ‘নাসির ডেন্টাল’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়।
অভিযান ও আটকের বিবরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে থানার সামনে একটি চেম্বার খুলে নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখছিলেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ
কিন্তু তার কোনো বৈধ চিকিৎসা সনদ বা নিবন্ধন ছিল না। অভিযানকালে তার চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়।
আইনি পদক্ষেপ
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান গণমাধ্যমকে জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নাসির ডেন্টালে অভিযান চালানো হয়। নাসির উদ্দিন একজন ভুয়া দন্ত চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় তাকে জেল ও জরিমানা করা হয়েছে।





















