ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন নিয়ে কোন্দল: ফরিদপুরে গণঅধিকার পরিষদে মারামারি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 448

ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের এক আলোচনা সভা চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী দুই নেতার নাম ব্যানারে লেখাকে কেন্দ্র করে এই হাতাহাতি হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন এবং সভা সংক্ষিপ্ত করা হয়।

ব্যানারে নাম লেখা নিয়ে দ্বন্দ্ব

জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া এবং সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকির, দুজনেই ফরিদপুর-২ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে আলোচনা সভার ব্যানারে শুধুমাত্র ‘ফরহাদ মিয়ার নির্বাচনী প্রচার-প্রচারণা শীর্ষক আলোচনা সভা’ লেখা ছিল।

এই বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় এবং তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় সমাধান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার মধ্যস্থতায় এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়।

এ বিষয়ে সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ব্যানারে নাম লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় বিষয়টি মিটিয়ে ফেলা হয় এবং আলোচনা সভা সংক্ষিপ্ত করে শেষ করা হয়।

মনোনয়ন নিয়ে কোন্দল: ফরিদপুরে গণঅধিকার পরিষদে মারামারি

আপডেট সময় : ০১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫