হত্যার রাজনীতি রুখতে হবে: ফরিদপুরে মশাল মিছিল
- আপডেট সময় : ১০:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 394
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মশাল মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বক্তাদের তীব্র হুঁশিয়ারি
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা শরিফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “হাদির উপর হামলা কারীদের ছাঁড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন। জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” বক্তারা অভিযোগ করেন, দেশে পুনরায় হত্যার রাজনীতি শুরু হয়েছে।
বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান সজল, সদস্য জিল্লুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











