ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে জখম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 599

ফরিদপুরে ছুরিকাঘাতে আহত হয়েছেন তানভীন আহমেদ নাহিদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) দুপুরে শহরের টেপাখোলা এলাকায় সরকারি ইয়াছিন কলেজের সামনে এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ধরন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শেষে তানভীন আহমেদ কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে মুজিব সড়কে পৌঁছালে ২-৩ জন অজ্ঞাত শিক্ষার্থীর সঙ্গে আরও কয়েকজন তরুণ তার পথ আটকায়। প্রথমে তারা এলোপাতাড়িভাবে তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে একজন হামলাকারী পিছন থেকে তার পিঠের বাঁ দিকে ছুরি মারে, এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত তানভীন আহমেদ মধুখালী উপজেলার বামন্দি বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য

এই বিষয়ে জানতে চাইলে ইয়াছিন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক খান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা জানতে পেরেছেন যে এক পরীক্ষার্থীকে অন্য পরীক্ষার্থীরা ছুরিকাঘাত করেছে। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে জখম

আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫