ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার দিবস: ফরিদপুরের ঝুঁকিপূর্ণ এলাকায় ‘আশ্বাস’ প্রকল্পের সচেতনতা সংলাপ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 203

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলার সক্রিয় কর্মীরা (সিটিপ) মানব পাচারের ঝুঁকিপূর্ণ কমিউনিটিগুলো চিহ্নিত করেছেন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ছনের-টেক গ্রামে কমিউনিটি পর্যায়ে মানব পাচার প্রতিরোধমূলক এক সংলাপের আয়োজন করা হয়।

উঠান বৈঠক ও সচেতনতার বার্তা

সিটিপ সদস্য রুমা আক্তার এবং ওমর মাহমুদ এই উঠান বৈঠকের আয়োজন করেন। বৈঠকে স্থানীয় বাসিন্দারা ধৈর্য সহকারে সিটিপি কর্মীদের দেওয়া তথ্য মনোযোগ দিয়ে শোনেন। তারা মন্তব্য করেন যে, সাধারণ মানুষ নিজে সচেতন হলেই সমাজ ও রাষ্ট্র সচেতন হবে। এমন সচেতনতামূলক বৈঠকের মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হয়ে আনন্দিত হয়েছেন বলেও তারা জানান। অংশগ্রহণকারীরা “আশ্বাস” প্রকল্পের জন্য শুভ কামনাও ব্যক্ত করেন।

সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্প

সিটিপিদের এই উদযাপন কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর তানিয়া আক্তার। এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস), ফরিদপুর।

মানব পাচার দিবস: ফরিদপুরের ঝুঁকিপূর্ণ এলাকায় ‘আশ্বাস’ প্রকল্পের সচেতনতা সংলাপ

আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫