ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী হুমকি’র প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 358

ফ্যাসিবাদী আওয়ামী লীগের নতুন করে সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে।

শহরের সুপার মার্কেটের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

নেতৃবৃন্দ ও সভার বক্তব্য

সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফরিদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং পৌরসভা শাখার আমির এহসানুল মাহবুব রুবেল।

বক্তারা বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং বর্তমানে আওয়ামী লীগের অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ষড়যন্ত্রের অভিযোগ: বক্তারা বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তাঁর দলের নেতাকর্মীরা এখনো দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন অপতৎপরতা করে দেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।”

গণহত্যা ও মামলার বিচার দাবি: জামায়াত নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে এবং মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন কারাগারে আটক রাখা হয়েছে। বক্তারা সেই গণহত্যার বিচার দাবি করেন।

ঐক্যের আহ্বান: জামায়াতের বক্তারা রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য থাকার বিষয়টি স্বীকার করে বলেন, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তাঁরা আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিল ও সভায় সংগঠনের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদী হুমকি’র প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫