ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ জহির গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 661

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানের বিবরণ:

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে একটি চক্র—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে জহিরের বাড়িতে তল্লাশি চালায়। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আসামির পরিচয়:

গ্রেপ্তারকৃত জহির মোল্লা কানাইপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে। এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রশাসনের কঠোর বার্তা:

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপপ্রয়াস রুখে দিতে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ জহির গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬