রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাবুল, মুক্তির দাবিতে উত্তাল ফরিদপুর
- আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 378
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর কৃষকদল। বক্তারা অভিযোগ করেছেন, ‘স্বৈরাচারী সরকার’ মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তাদের বক্তব্য
ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলের সাজা বাতিল করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















