ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিশেষ অভিযান: নারীসহ ৩ মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 693

ফরিদপুরের মধুখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানের বিস্তারিত:

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল বাগাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় জাকিরের মাংসের দোকানের পেছন থেকে পালানোর চেষ্টাকালে সজিব ফকির (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। সজিবের দেওয়া তথ্যে জানা গেছে, তিনি ওবায়দুল রহমান নামে এক সহযোগীর সাথে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পৃথক অভিযানে গাঁজা উদ্ধার:

এদিকে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামে আরেকটি অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে রিয়াজ শেখ (৩২) ও শারমিন আক্তার (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ হাজার ৬০০ টাকা।

পলাতক আসামিদের সন্ধানে পুলিশ:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সালাহ উদ্দিন শেখ নামে এক ব্যক্তির যোগসাজশে এই ব্যবসা পরিচালনা করছিল। এই অভিযানে ২ জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মধুখালী থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ফরিদপুরে বিশেষ অভিযান: নারীসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬