ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তোলপাড় ফরিদপুর: আওয়ামী ফুলের ডালা এখন বিএনপির মঞ্চে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 479

এক সময়ের জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের মঞ্চে উঠেছিলেন যিনি, এবার তিনি যোগ দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের মঞ্চে। ফরিদপুরের সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের এই ঘন ঘন দল বদলের ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সাজেদা চৌধুরীর হাত থেকে শামা ওবায়েদের মঞ্চে

ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় রাজনীতিতে উঠে আসেন ওয়াহিদুজ্জামান। এরপর ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর ঠিক এক বছর পর ২০১৫ সালের ১৯ আগস্ট এক জনসভার মাধ্যমে তিনি জাতীয় সংসদের তৎকালীন উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। ওই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে জনসভা’।

তবে, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে সালথা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভা মঞ্চে দেখা যায়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওয়াহিদুজ্জামান বিগত সরকারের কড়া সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে শামা ওবায়েদকে সর্বোচ্চ ভোটে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দলের পদে থেকেও হতে পারেননি ‘আওয়ামী লীগার’

দলের এই পটপরিবর্তন প্রসঙ্গে ওয়াহিদুজ্জামান বলেন, “আমি আওয়ামী লীগে যোগ দিয়েও কখনো আওয়ামী লীগার হতে পারিনি। আবার ২০১১ সালে ভাওয়াল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকলেও দলে আমার অবস্থান ছিল কেবল কাগজেকলমে।”

তিনি জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি শামা ওবায়েদের পাশে আছেন। ২০০৯ সালে একটি হত্যা মামলায় কারারুদ্ধ হওয়ার পর শামা ওবায়েদই তাকে সাহায্য করেছিলেন। এছাড়া, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও তার সমর্থনই ওয়াহিদুজ্জামানের জয়ের মূল কারণ ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “আমি আওয়ামী লীগ বা বিএনপি করিনা, নেতাও হতে চাই না। আমি শামা আপার সঙ্গে আছি।”

তোলপাড় ফরিদপুর: আওয়ামী ফুলের ডালা এখন বিএনপির মঞ্চে

আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫