ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রীসহ ‘রাঙ্গা কানা’ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 521

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একই পরিবারের সদস্যসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে কানাইপুরের বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের বিবরণ ও উদ্ধার:

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বসুনরসিংহদিয়া গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের বাসিন্দা মিজান মোল্লা ওরফে রাঙ্গা কানা (৪২) এবং তার স্ত্রী নাজমিন (৩২)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই কক্ষে অবস্থানরত নুরুন্নাহার বেগম (৩২) নামে অন্য এক নারীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে মোট ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

আইনি পদক্ষেপ:

গ্রেফতারকৃত তিনজনই বসুনরসিংহদিয়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়দের দাবি। উদ্ধারকৃত আলামত জব্দ করার পর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফরিদপুরে স্ত্রীসহ ‘রাঙ্গা কানা’ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬