ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন, নেতৃত্ব দিলেন শাকিল মোল্যা

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 498

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই আয়োজনে ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন এবং আগামী কমিটিতে সৎ ও যোগ্য নেতৃত্বের মূল্যায়নের দাবি জানান।

বুধবার বিকেল ৪:৩০ মিনিটে উপজেলার কোড়কদী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাকিল মোল্যার নেতৃত্বে এই বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও স্লোগানে মুখরিত মধুখালী

কোড়কদী ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দী বাজার থেকে ২০টিরও বেশি অটোভ্যান ও অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে র‍্যালিটি মধুখালী উপজেলা সদরের দিকে অগ্রসর হয়। বিভিন্ন সরকারবিরোধী স্লোগানে তারা মুখরিত করে তোলে মধুখালী-ঢাকা মহাসড়কের মধুবন শপিং কমপ্লেক্সের সামনের এলাকা, যেখানে মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালির উদ্বোধন করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। পরে র‍্যালিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তব্যে যা উঠে এলো

র‍্যালিপূর্ব সমাবেশে বক্তৃতাকালে শাকিল মোল্যা বলেন, “বিগত ১৭ বছর যারা দুর্দিনে দুঃসময়ে কোড়কদী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের হাল ধরেছেন, আগামী পূর্ণাঙ্গ কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করার জন্য আমি উপজেলা নেতৃবৃন্দের কাছে আশাবাদ ব্যক্ত করি।”

একই ইউনিয়নের অপর একজন নেতা শাকিল মোল্যার প্রশংসা করে বলেন, “শাকিল একজন নিবেদিতপ্রাণ কর্মী, তার ব্যবহার অত্যন্ত ভদ্র ও অমায়িক। আমরা চাই, আগামী কমিটিতে তাকে ভালো একটি পদ দিয়ে সম্মানিত করা হোক।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন। এসময় আরও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, সদস্য সচিব বাবলু কুমার রায় এবং যুবদল, কৃষকদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন, নেতৃত্ব দিলেন শাকিল মোল্যা

আপডেট সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫