ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ভোট ডাকাতি ও অস্ত্র মিছিলের মাস্টারমাইন্ড বুলবুল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 1083

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা সোহরাব হোসেন বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) গভীর রাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিশারঘোপ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন বুলবুল ফরিদপুর জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম একটি বক্তৃতায় বুলবুলকে ‘অস্ত্রধারী’ ও ‘ভোট ডাকাত’ আখ্যা দিয়ে তাকে প্রকাশ্যে গণধোলাই দেওয়ার ঘোষণা দেন। বক্তৃতায় তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আলফাডাঙ্গায় অনুষ্ঠিত অস্ত্র মিছিলে বুলবুল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিন্তু মামলা দায়েরের সময় তার নামটি কৌশলে বাদ রাখা হয়েছে। সে সময় তিনি প্রশাসনের প্রতি বুলবুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ওসি শাহজালাল আলম বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ফরিদপুরে ভোট ডাকাতি ও অস্ত্র মিছিলের মাস্টারমাইন্ড বুলবুল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫