মিনিস্টার ফ্রিজের ‘হাম্বা অফার’-ফরিদপুরের শহিদুল পেলেন একেবারে আস্ত গরু!
- আপডেট সময় : ০৬:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 465
পেশায় স্যানিটারি মিস্ত্রি মোঃ শহিদুল ইসলাম, যিনি ফরিদপুর শহরতলীর বদরপুর এলাকায় থাকেন, জীবিকার তাগিদে শহরে থাকলেও তাঁর গ্রামের বাড়ি মধুখালী উপজেলায়। গত ১ জুন, রোববার তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মিনিস্টার শো-রুম থেকে ৩৭ হাজার টাকা মূল্যের একটি ২৫৪ লিটার ধারণক্ষমতার মিনিস্টার ফ্রিজ ক্রয় করেন।
ক্র্যাচ কার্ড ঘষেই মিলল ‘হাম্বা’ পুরস্কার!
ফ্রিজ কেনার সময় কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় একটি অফার ক্র্যাচ কার্ড। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় শহিদুল সেই কার্ড ঘষেই জিতে নেন মিনিস্টারের ঈদুল আজহা উপলক্ষে দেওয়া সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার—একটি গরু! এই আনন্দে তিনি রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন।
পুরস্কার হস্তান্তর, আনন্দে আপ্লুত শহিদুল
২ জুন সোমবার দুপুরে মিনিস্টার ফরিদপুর শো-রুম থেকে আনুষ্ঠানিকভাবে শহিদুলের হাতে তুলে দেওয়া হয় সেই গরুটি। পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত শহিদুল বলেন, “একটা ফ্রিজ কিনে গরু পাব—এটা আমি কল্পনাও করিনি। এত বড় উপহার পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি এবং আমার পরিবার মিনিস্টার কোম্পানির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উপস্থিত ছিলেন মিনিস্টার-এর উচ্চপদস্থ কর্মকর্তারা
গরু প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এএসএম সাহাদুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার মালিক সেলিম আখতার, এক্সিকিউটিভ অডিট অফিসার মোঃ কামরুল হাসান এবং ফরিদপুর শো-রুম ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।
চলছে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অফার
মিনিস্টার-এর কর্মকর্তারা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোম্পানির সব পণ্যের ওপরই চলছে নানা অফার ও ডিসকাউন্ট। এরমধ্যে সবচেয়ে আলোচিত ‘হাম্বা অফার’—যার আওতায় ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন একটি গরু। ফরিদপুরের শহিদুল সেই ভাগ্যবানদের একজন। তারা আরও জানান, ঈদের দিন পর্যন্ত এই অফার চালু থাকবে এবং গ্রাহকদের মিনিস্টারের পণ্য কিনতে আহ্বান জানান।





















