ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 214

রাজধানীর উচ্চনিরাপত্তাবেষ্টিত ভিআইপি আবাসিক এলাকা ন্যাম ভবন। সেখানেই এক সংসদ সদস্যের সরকারি ফ্ল্যাটের ভেতরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হলো ১৯ বছর বয়সী এক তরুণীর মরদেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এই ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা ও তাৎক্ষণিক পরিস্থিতি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

সিআইডির ফরেনসিক টিম অকুস্থলে, আইনি প্রক্রিয়া শুরু

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও ইবনে মিজান সাংবাদিকদের জানান—

“ঘটনাস্থলে লাশ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিন টিমকে তলব করা হয়েছে। তারা আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্তের কাজ সারছে। ঘটনাটির নেপথ্যে কী রয়েছে, তা উদঘাটনে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।”

সংসদ সদস্যের সরকারি বাসভবনের ভেতরে মাত্র ১৯ বছর বয়সী স্ত্রীর এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন ও কৌতূহল।

আদালতে জামিন মিলতেই বাসভবনে অন্ধকার

কাকতালীয়ভাবে, যে দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটল, ঠিক সেদিনই একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের সন্দেহে ড্রাইভারকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই পল্লবী থানায় একটি মামলা করেন গাজী নজরুলের সাবেক ব্যক্তিগত গাড়িচালক ওবায়েদুর রহমান। ওই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের আগাম জামিন পান তিনি।

রোববারই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন এমপি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাম ভবনে তাঁর স্ত্রীর এমন মর্মান্তিক ঝুলন্ত লাশ উদ্ধারের খবর সামনে এল।

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬