ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ‘জুলাই জাগরণ’ শপথে লাখো কণ্ঠের দৃপ্ত উচ্চারণ

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 344

‘জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে এক ব্যতিক্রমী ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের প্রেক্ষাপট ও অংশগ্রহণ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।

অনুষ্ঠানটির উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ। উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রেদোয়ান আবেদিন।

শপথ গ্রহণ ও অঙ্গীকার

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করান, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়। এই অনন্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এই শপথ পাঠের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়।

ফরিদপুরের মধুখালীতে ‘জুলাই জাগরণ’ শপথে লাখো কণ্ঠের দৃপ্ত উচ্চারণ

আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫