ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

ঢাকা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 511

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি বর্তমানে কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।

এদিকে, এই হামলার ঘটনার পরপরই জড়িত সন্ত্রাসীদের ধরতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাঁড়াশি অভিযান শুরু করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর। গুলিবর্ষণকারীদের ধরতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

রিকশায় থাকার সময় হামলা, হাসপাতাল জুড়ে জুলাই সংগঠকদের ভিড়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে, শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি তার সঙ্গে থাকা আরেকজনকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির মাথায় গুলি লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা খুবই গুরুতর। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন এবং কোমা অবস্থায় রয়েছেন।

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভিড় জমান। হাসপাতাল চত্বরে উপস্থিত জুলাইয়ের সংগঠকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে জোরেশোরে স্লোগান দিচ্ছেন।

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫