ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 313

গুরুতর গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণাকালে চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পরপরই তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দিয়েছেন।

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫