ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধাক্কা খেয়ে ধানখেতে মন্ত্রীর গাড়ি!’ নিহত ফিরোজা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 146

সরকারি সফরসূচি মেনে ঢাকা থেকে নিজের এলাকা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কিন্তু বগুড়ার শিবগঞ্জের মোকামতলা-জয়পুরহাট সড়কে পথেই ঘটল চরম বিপর্যয়। প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফিরোজা বেগম (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধা। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

ধানখেতে নামল মন্ত্রীর গাড়ি, পথেই ঝরল রক্ত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে আচমকা রাস্তার ওপর চলে আসেন শ্রবণ প্রতিবন্ধী ফিরোজা বেগম।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পথচারী ওই নারীকে রক্ষা করতে গিয়ে চালক দ্রুত স্টিয়ারিং ঘোরালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। তবে শেষরক্ষা হয়নি—গাড়ির তীব্র ধাক্কায় গুরুতর আঘাত পান ফিরোজা বেগম। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও সামান্য আঘাত পান এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি নিজ বাড়িতে চলে যান।

অন্যদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুরে মারা যান তিনি।

পুুলিশের পদক্ষেপ ও তদন্ত

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান—

“টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাস্থল ও ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছি।”

অন্যদিকে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন—

“মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

‘ধাক্কা খেয়ে ধানখেতে মন্ত্রীর গাড়ি!’ নিহত ফিরোজা

আপডেট সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬