ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার: ‘ত্রাস’ দাদন কি বেরিয়ে প্রতিশোধ নেবে?

মিজানুর রহমান ফরিদপুর :
  • আপডেট সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 887

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ জুন, ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার বাবুরচর এলাকার নতুন ডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)। দাদন মাতুব্বর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে।

মাদক ব্যবসার ‘ত্রাস’ দাদন মাতুব্বর

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, দাদন মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তিনি এক প্রকার ‘ত্রাস’ হিসেবে পরিচিত এবং তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে তিনি সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন। আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের ভয়: ‘জেল থেকে বেরিয়ে হামলা করবে’

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, “আমরা যদি এই বিষয়ে মুখ খুলি, তাহলে দাদন জেল থেকে বেরিয়ে এসে আমাদের ওপর হামলা চালাবে।” এই মন্তব্য থেকে দাদন মাতুব্বরের প্রভাব ও জনমনে তার সম্পর্কে ভীতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

ফরিদপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার: ‘ত্রাস’ দাদন কি বেরিয়ে প্রতিশোধ নেবে?

আপডেট সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫