ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবরেই লুকানো আওয়ামী লীগ নেতা হত্যার প্রমাণ? ১০ মাস পর কবর খুঁড়ে তদন্তে প্রশাসন!

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 407

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের লাশ মৃত্যুর ১০ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার শোরসাক মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় লাশটি উত্তোলন করেন।

পানিতে ডুবে মৃত্যু না পরিকল্পিত হত্যা?

২০২৪ সালের ৫ আগস্ট রাতে মোস্তফা কামাল পানিতে ডুবে মারা যান বলে প্রথমে জানা যায়। পরদিন তার বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়।

কিন্তু ঘটনার ছয় মাস পর, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি, মোস্তফার স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তার স্বামীর বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।

নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার বলেন, “আমরা চাই ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হোক, তা চাই না।”

ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, যেন মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়।”

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসারও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে যথাযথ প্রক্রিয়ায় মর্গে পাঠানো হয়েছে।

কবরেই লুকানো আওয়ামী লীগ নেতা হত্যার প্রমাণ? ১০ মাস পর কবর খুঁড়ে তদন্তে প্রশাসন!

আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫