ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মেরিন ড্রাইভে বিজিবি’র গাড়ির ধাক্কায় শিশু নিহত

উখিয়া( কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 123

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুটি হঠাৎ করে মেরিন সড়ক পার হতে গিয়ে বিজিবি’র গাড়ির সাথে ধাক্কা লাগে।

আজ শুক্রবার (২১-ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সামিম (৮) একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ায় মেরিন ড্রাইভের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটি আকস্মিক বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে। এতে শিশুটি বিজিবির গাড়িটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে যাচ্ছিল। গাড়িটি টেকনাফের হাজমপাড়ায় পৌঁছালে এক শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় ধাক্কায় আহত হয়।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

টেকনাফে মেরিন ড্রাইভে বিজিবি’র গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫