ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অস্বাস্থ্যকর খাবার: হাজী বিরিয়ানি হাউজসহ ৫ দোকানে জরিমানা

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 693

ফরিদপুরের মধুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) মধুখালী বাজারে এই অভিযান চালানো হয়।

যাদের জরিমানা করা হলো

স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর অধীনে:

হাজী বিরিয়ানি হাউজের মালিক জুয়েলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অশোক স্টোরের মালিক অপু বিশ্বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোহাগ সাহা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারায় শাওনের ফুটপাতের দোকানকে অপরিষ্কার পরিবেশ ও খাবারের মান খারাপ হওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপস্থিত ছিলেন যারা

অভিযান চলাকালে মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার মধুখালী প্রতিনিধি মৃধা মনিরুজ্জামান মন্নু, প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনির মধুখালী প্রতিনিধি রাজিব হোসেন, কার্যকরী সদস্য ও ইউএসবি ২৪ এর মধুখালী প্রতিনিধি শাহরিয়ার শিকদার এবং দৈনিক মর্নিং পোস্ট পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ সালমান আহমেদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বার্তা

অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, “আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা ও একাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে।”

এই অভিযানের ফলে মধুখালী বাজারের ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা ও খাদ্যের মান বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ফরিদপুরে অস্বাস্থ্যকর খাবার: হাজী বিরিয়ানি হাউজসহ ৫ দোকানে জরিমানা

আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫