ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকেপেটালেন এনজিও কর্মীরা

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 188

ফরিদপুরের সদরপুরে কিস্তির টাকা না পেয়ে নন্দ মালো (৪৫) নামে এক মৎস্যজীবীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র এনজিও কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত নন্দ মালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার কারণ ও বিবরণ:

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পপি’র ম্যানেজার মো: মমিনুল হক, এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন ও মাঠকর্মী প্রণব কুমার বিশ্বাস নন্দ মালোর বাড়িতে এনজিও’র পাওনা কিস্তির টাকা নিতে আসেন। তাঁর কাছে টাকা না থাকায় তাদের পরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এনজিওকর্মীরা নন্দর উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

আহত ও অভিযুক্তের ভাষ্য:

আহত নন্দ মালো বলেন, “বিকেলে তিনজন পপি’র এনজিও কর্মীরা আমার কাছে কিস্তির টাকা নিতে আসে। আমার কাছে টাকা না থাকায় আমি কিস্তি দিতে পারি নাই। পরে তারা আমার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে সন্ধ্যায় বাড়িতে থাকতে বলেন। আমার কাছে টাকা নেই আপনারা যা ইচ্ছা করেন বললে, তারা তিনজন আমাকে মারধর করে।” তিনি জানান, পপি এনজিও’র হাট কৃষ্ণপুর শাখা থেকে ৫০ হাজার টাকা লোন নেন। এখন ওই এনজিও তার কাছে ৯ হাজার টাকা পাবেন বলে জানান। পপি’র হাট কৃষ্ণপুর শাখার এরিয়া ম্যানেজার মো: মোজাফ্ফর হোসেন বলেন, “আমরা তিনজন বিকেলে নন্দর বাড়িতে বকেয়া কিস্তির টাকা তুলতে যাই। টাকা চাইলে তিনি আমাদের বলেন, টাকা দিব না, যা পারেন তাই করেন। পরে তিনি আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ম্যানেজার আহত হয়।”

পুলিশের পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া:

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব বলেন, “এই ঘটনায় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনজিও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:

এ ঘটনায় এনজিওটির ওই শাখার ম্যানেজার মো: মমিনুল হকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ফরিদপুরে কিস্তির টাকা না পেয়ে মৎস্যজীবীকেপেটালেন এনজিও কর্মীরা

আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫