ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চার দফা দাবিতে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির কড়া হুঁশিয়ারি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 335

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চার দফা দাবির প্রেক্ষিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চার দফা প্রধান দাবি তুলে ধরা হয়

মানববন্ধনে যেসব দাবিগুলো সামনে আনা হয়েছে সেগুলো হলো:
১. ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি,
২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা,
৩. লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি বন্ধ করা,
৪. সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

সভাপতিত্ব ও বক্তৃতা

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নাজমুল হোসেন লোচন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।
বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোস্তফা মাহফুজ বুলু, বারাক মডেল ফার্মেসির মালিক নজরুল ইসলাম, চৌধুরী মেডিকেল হলের মালিক কামরুল হাসান চৌধুরী, মুন সার্জিক্যাল অ্যান্ড ফার্মার প্রোপ্রাইটর সৈয়দ আলাওল হোসেন তনু এবং হাফসা মেডিকেল হলের মালিক হাফিজুর রহমান।

ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরা

এই সময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, বিদেশে ঔষধ বিক্রেতারা যেখানে ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পান, সেখানে বাংলাদেশে মাত্র ১২ শতাংশ কমিশন দেওয়া হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেরত নিতে ওষুধ কোম্পানিগুলো গড়িমসি করে।

তারা অভিযোগ করেন, শুধু লাইসেন্সবিহীন দোকানেই নয়, অনেক নাম সর্বস্ব হাসপাতাল ও মুদি দোকানেও অবাধে ঔষধ বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপদজনক।

মূল্য নির্ধারণ ও নিম্নমানের ঔষধ বন্ধের আহ্বান

বক্তারা জোর দাবি জানান, সকল ঔষধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং নিম্নমানের ঔষধ ও ফুড সাপ্লিমেন্ট বাজার থেকে তুলে নেওয়া হবে।
তারা সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে দেশের ঔষধ বাজারে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ জনগণের স্বাস্থ্য নিরাপদ থাকে।

ফরিদপুরে চার দফা দাবিতে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫