ফারদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এস. এম. নুরুজ্জামান
- আপডেট সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 133
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি (অফিসার ইনচার্জ) নির্বাচিত হয়েছেন এস.এম. নুরুজ্জামান।তিনি জেলার মধুখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত। মঙ্গলবার ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স শাখায় অনুষ্ঠিত নভেম্বর ২০২৪ খ্রীঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম (ক্রাইম অ্যান্ড অপস)।
এ সময় তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
জানা গেছে, মধুখালী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















