ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / 191

মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তিনি ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ফকিরাপুলে চার রাস্তার মোড়ে সংঘর্ষে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এডিসি নিয়তি রায়ও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা এখনো সেই পুলিশ সদস্যের নাম-পরিচয় জানাতে পারেননি।

এদিকে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, এই সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। তারা দায়িত্ব পালনকালে মতিঝিল, কাকরাইল ও নয়াপল্টন এলাকায় আহত হয়েছেন।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায়। পরে দলটি আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

সংঘর্ষ চলাকালে রাজারবাগ পুলিশ হাসপাতালেও আগুন দেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ট্যাগস :

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩